April 8, 2026, 4:12 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন) এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ভবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।

ইসি জানিয়েছে, অফিস সময়ের পর এবং ছুটির দিনে নির্বাচন ভবনের চারপাশে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলতে থাকে, যা নিরাপত্তা হুমকি বাড়াচ্ছে।

এ অবস্থায় ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা, পুলিশ টহল বৃদ্ধি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *