May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসিকে কি দেখা যাবে আরেকটি বিশ্বকাপে? ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের পর থেকেই প্রশ্নটি ভাসছে ফুটবলপ্রেমীদের মনে। এবার নিজেই জানালেন, ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি—যদি শরীর সাড়া দেয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির এই তারকা বলেন, “বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। আমি সেখানে থাকতে চাই। যদি খেলতে পারি, তাহলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই।”

মেসি জানান, ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হলে তিনি প্রতিদিন নিজের ফিটনেস পর্যবেক্ষণ করবেন। তাঁর ভাষায়, “আমি ফিট থাকলে অবশ্যই খেলব। আগের বিশ্বকাপ আমরা জিতেছি, সেটি ধরে রাখার সুযোগ পাওয়া সত্যিই দারুণ হবে।” এর আগেও মেসি ২০২৬ বিশ্বকাপ নিয়ে একই অবস্থান ব্যক্ত করেছিলেন। গত সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শরীর যখন সাড়া দেয় না, তখন ফুটবল উপভোগ করা যায় না। আমি নিজের সঙ্গে সৎ থাকতে চাই—ভালো লাগলে খেলব, না লাগলে নয়।”

এখনো ঝলমলে মেসি
৩৮ বছর বয়সেও মেসির পারফরম্যান্স অবিশ্বাস্য রকমের ধারাবাহিক। চলতি এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল, যা তাঁকে এনে দিয়েছে গোল্ডেন বুট। পাশাপাশি তিনি এমভিপি (Most Valuable Player) পুরস্কারেরও ফাইনালিস্ট। যদি এই পুরস্কার জিততে পারেন, তবে তিনিই হবেন এমএলএস ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি টানা দুই মৌসুমে এমভিপি হবেন।

ক্লাব মিশনে এখন মনোযোগ
এ মুহূর্তে মেসির সব মনোযোগ ক্লাব সাফল্যে। তাঁর দল ইন্টার মায়ামি এমএলএস কাপের সেমিফাইনালের দোরগোড়ায়। ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৩–১ ব্যবধানে জিতেছে মায়ামি। আগামী ২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে জয় পেলেই তারা পা রাখবে শেষ চারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *