April 8, 2026, 2:23 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল

তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল

বাসস:

তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়োগ কার্যক্রম যাচাই ও পর্যালোচনার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী।

তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি চলমান নিয়োগ কার্যক্রম পর্যালোচনা করে তাদের সুপারিশ জমা দেয়।

সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক বাতিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *