April 7, 2026, 6:41 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান সোমবার (২৭ অক্টোবর) বলেছেন, আজকের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা বিএনপি তিন বছর আগে থেকেই শুরু করেছে।

তিনি এই মন্তব্য করেন নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।

মঈন খান বলেন, “দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে। আমাদের দল সেই সংস্কার বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপিকে কেউ সংস্কার শিখাতে পারবে না।”

তিনি আরও মন্তব্য করেন, “আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেও নিজেই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে দেশে বিরোধী দল নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও বিএনপি তা সহ্য করে টিকে আছে, এখন আওয়ামী লীগই বিলীন হওয়ার মুখে।”

ড. মঈন খান আরও বলেন, “বিশ্বের ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার চালিয়ে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছে, তাদের কেউ দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগের জন্যও টিকে থাকা সম্ভব নয়।”

১/১১ বিষয়েও তিনি বলেন, “বাংলাদেশে আর কখনো ১/১১ ফিরে আসবে না। যদি কেউ তা আশা করে, সে বোকার স্বর্গে বাস করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *