April 8, 2026, 2:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস :

জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (এনবিসিসি) প্রতিনিধিদল বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সাক্ষাৎ করে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানায়। রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এনবিসিসি হলো ৬৫টির বেশি কোম্পানির জাপানি ব্যবসায়িক ফেডারেশন, যারা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের সুবিধার্থে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওআই) স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স (এসএসডব্লিউও) প্রোগ্রামের আওতায় এক লাখের বেশি কর্মী নিয়োগের লক্ষ্য রাখা হয়েছে।

প্রতিনিধিদল জানায়, প্রথম ধাপে আগামী বছর দুই হাজার, ২০২৭ সালে ছয় হাজার এবং ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান। নির্মাণ, সেবা, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন। ভবিষ্যতে গাড়িচালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতেও চাহিদা বৃদ্ধি পাবে। এ সময়ে খুলনা ও গাজীপুরের কাপাসিয়া প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে প্রাথমিক প্রশিক্ষণ প্রক্রিয়ার অগ্রগতি দেখা হয়। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা প্রশিক্ষণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “ভাষাগত দক্ষতা উন্নয়নে ভার্চুয়াল ক্লাস ও জাপান থেকে প্রশিক্ষকের সফর কার্যকর হতে পারে।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশের নারীরা কেয়ারগিভিং খাতে অনন্য পারদর্শী এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে জাপানের কেয়ারগিভিং সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। আগামী কয়েক বছরে জাপানে ৪ লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে এবং বাংলাদেশ থেকে আরও বেশি নিয়োগের সুযোগ খোলা থাকবে। উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে এবং সমস্যা সমাধানে একটি নির্দিষ্ট সেল গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *