April 7, 2026, 6:41 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলকে নিয়ে বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি। সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায়। আমরা চাই না কেউ বিভেদের পথে যাক—এই বার্তাই দিতে চাই দেশের জনগণ ও রাজনৈতিক মহলে।”

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক চলছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং নেতাকর্মীদের মধ্যে আস্থা বৃদ্ধি করা।

আগামী দিনের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। তরুণ ও যুবসমাজের রাজনৈতিক চিন্তা ও স্বপ্নকে সামনে রেখে বিএনপি ভবিষ্যতের কর্মসূচি প্রণয়ন করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *