May 23, 2026, 11:30 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক,

আদালতের নির্দেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। রবিবার (২৬ অক্টোবর) দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়— হাইকোর্টের রিট পিটিশন (১১১২২/২০১৮) এর পরিপ্রেক্ষিতে ২৩ জুলাইয়ের আদেশ অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিআরপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

দলের প্রধান কার্যালয় ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪— ঠিকানাটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নিবন্ধনপ্রাপ্ত এই দলের প্রতীক নির্ধারণ করা হয়েছে “হাতি”, এবং দলটির নিবন্ধন নম্বর ৫৭।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিআরপি চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, “এটি গণতন্ত্রের বিজয়। আমি ন্যায়বিচার পেয়েছি, জনগণের বিশ্বাস অর্জনে কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *