April 7, 2026, 6:31 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ববি বললেন, ‘কল রেকর্ড ফাঁস? সব জোড়াতালি’

ববি বললেন, ‘কল রেকর্ড ফাঁস? সব জোড়াতালি’

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরে সিনেমা ও ব্যক্তিগত খবর থেকে দূরে ছিলেন। কিন্তু চলতি মাসে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জন ঘিরে আবার আলোচনায় চলে আসেন তিনি।

প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ববি নতুন করে ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়েছে। এ প্রেক্ষিতে ফাঁস হয় এক কল রেকর্ড, যা নতুন বিতর্কের জন্ম দেয়।

প্রায় তিন মিনিটের অডিওতে ববি ও বাশারের মধ্যে কথোপকথন শোনা যায়, যেখানে প্রেম, অভিযোগ ও মনোমালিন্যের ছোঁয়া আছে। ববি বলেন, ‘তোমার কাছে আমি সবসময় প্রয়োজন, কিন্তু প্রিয়জন নই।’ উত্তরে বাশার বলেন, ‘পল্টি মারি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে মারি নাই।’

অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। তবে ববি নিজে দাবি করেছেন, “এই অডিও পুরনো, জোড়াতালি দেওয়া হয়েছে। কথাগুলো দুই-তিন বছরের পুরনো, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এগুলো প্রকাশ করেছে।”

বর্তমানে ববি জানিয়েছেন, তার সম্পর্ক মির্জা আবুল বাশারের সঙ্গে স্বাভাবিক রয়েছে। তবে কল রেকর্ড ফাঁসের পেছনে কার হাত রয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *