April 8, 2026, 2:43 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি নয়, তারা আবাবিল পাখি’: চিফ প্রসিকিউটর

‘জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি নয়, তারা আবাবিল পাখি’: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক,

জেন-জি প্রজন্মকে “আবাবিল পাখি”র সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার ভাষায়, “জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি নয়; তারা আবাবিল পাখির মতো—যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এমনকি দিল্লি পর্যন্ত নাড়া দিয়েছে।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একুশ বছর পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করেছে পত্রিকাটি।

তাজুল ইসলাম বলেন, “ন্যারেটিভ তৈরিতে সংবাদপত্রের ভূমিকা বিশাল। শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। কিন্তু জেন-জি প্রজন্ম সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে—এমন ঘটনা শত বছরে একবারই ঘটে।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “জুলাই বিপ্লবে জেন-জি প্রজন্মের নেটওয়ার্কিং ছিল অভাবনীয়। আমরা তাদের ‘ফার্মের মুরগি’ ভাবতাম, অথচ তারা আবাবিল পাখির মতো উড়ে গিয়ে অন্যায়ের দেয়াল ভেঙে দিয়েছে।”

তিনি নয়া দিগন্ত পত্রিকাকে নতুন প্রজন্মের চেতনা ও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান। তার ভাষায়, “নয়া দিগন্তকে অভিযোজিত হতে হবে। তা না পারলে এর পরিণতি হবে ইত্তেফাকের মতো। অতীতের সরকারের ভয়ের সংস্কৃতি যেভাবে গণমাধ্যম তুলে ধরতে পারেনি, এখন সেগুলো প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব।”

শেষে তাজুল ইসলাম বলেন, “শহীদদের কথা তুলে আনতে হবে, গুম-খুনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে আনতে হবে—নয়তো আগামীর বাংলাদেশে আমাদের থাকার অধিকার থাকবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *