May 23, 2026, 2:38 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার সরকারিভাবে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকার প্রথমবার সরকার-টু-সরকার (G2G) পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৫৬,৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ পৌঁছেছে।

মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম চালানে থাকা ৫৬,৯৫৯ মেট্রিক টনের মধ্যে ৩৪,১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে, আর বাকি ২২,৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *