April 7, 2026, 10:06 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এল ক্লাসিকো: বার্সেলোনা তারকা ফরোয়ার্ড রাফিনিয়া ছাড়া মাঠে নামছে

স্পোর্টস ডেস্ক :
আগামীকাল রোববার (২৬ অক্টোবর) লা লিগার প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে কাতালান চ্যাম্পিয়নের জন্য সুখবরের বদলে উদ্বেগ বেশি। বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যাচে খেলতে পারবেন না। গত শনিবার জিরোনার বিপক্ষে মাঠে ফেরেন লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। যদিও রাফিনিয়ার প্রত্যাবর্তন নিয়ে কোচ হ্যান্সি ফ্লিক আশাবাদী ছিলেন, অনুশীলনে অসুস্থ হয়ে পড়ায় তিনি শুক্রবারও অনুশীলনে অংশ নেননি। ধারণা করা হচ্ছে, পুরোপুরি সেরে উঠতে তার আরও কয়েক সপ্তাহ লাগতে পারে।

ইনজুরি তালিকায় রাফিনিয়ার পাশাপাশি আছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান, নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, মিডফিল্ডার গাভি, দানি ওলমো এবং স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি। এছাড়া জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে। এদিকে, বার্সার কোচ ফ্লিক কার্ডজনিত কারণে এল ক্লাসিকোতে ডাগআউটে দাঁড়াতে পারবেন না। লা লিগার টেবিল অনুযায়ী, ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল, এবং সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দ্বিতীয় স্থানে।সব মিলিয়ে, সান্তিয়াগো বার্নাব্যুতে কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে বার্সেলোনাকে, যেখানে রাফিনিয়ার অনুপস্থিতি বড় প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *