May 23, 2026, 1:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ পেলেন পিসিবিতে নতুন দায়িত্ব

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। টেস্টে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে এবার পিসিবির ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট ও প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার পিসিবি এই নিয়োগের খবর নিশ্চিত করে। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানায়, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সঙ্গে একটি মধ্যাহ্ন ভোজের সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শান মাসুদকে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে ওই সময় স্পষ্টভাবে তার দায়িত্বের সীমা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, শান মাসুদের নিয়োগের আগে এই দায়িত্বে ছিলেন উসমান ওয়াহলা। তবে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সঙ্গে সঠিক সমন্বয় করতে ব্যর্থ হওয়ায় ওয়াহলাকে বরখাস্ত করা হয়। সূত্র জানিয়েছে, এশিয়া কাপ চলাকালে উসমান ওয়াহলার এই ব্যর্থতার কারণে পিসিবি উর্ধ্বতন কর্তৃপক্ষ খুবই হতাশ ছিলেন।

এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক প্রসঙ্গে জানা গেছে, পাকিস্তানের অধিনায়ক সালমান আলি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাননি। এতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পাকিস্তান ওই ঘটনায় আইসিসি ও মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠাতে চেয়েছিল। যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বিষয়টি মীমাংসিত হয়।

ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক এখনও অব্যাহত। পুরো টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার পর প্রতিবারই জয় এসেছে ভারতের। এশিয়া কাপের ফাইনালে শিরোপা জেতার পর ভারতীয় দলের পক্ষ থেকে পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতির কাছ থেকে ট্রফি গ্রহণে কিছু নাটকীয়তা দেখা যায়। পরে ভারতীয় অধিনায়ককে ট্রফি নেওয়ার জন্য শর্ত দিতে হয় নাকভিকে, যা নিয়ে কিছুটা সময় কাণ্ড ঘটেছে। শান মাসুদের এই নিয়োগকে পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের জন্য মৌলিক পরিবর্তন ও নতুন দিশা হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *