May 22, 2026, 11:01 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সন্তান পায়নি বাবার অধিকার, ‘আমার সন্তানের বাবার পরিচয় চাই’

সন্তান পায়নি বাবার অধিকার, 'আমার সন্তানের বাবার পরিচয় চাই'
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট হাজীপাড়া গ্রামের ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ শারুজ। সংসদ সদস্যের প্রভাব দেখিয়ে করেছেন তিন বিয়ে। বহু নারীর সঙ্গে করেছেন প্রতারণা।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলার বাতেন খার মোড়ে একটি অফিসে আড়াই বছর বয়সী সন্তানকে নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী তরুণী।

ভুক্তভোগী তরুণী বলেন, ২০২৪ ডিসেম্বর পর্যন্ত সংসার করেন ইমরোজ আহমেদ। কিন্তু সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, ‘সাবেক এমপি আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয়ে একের পর এক তিনটি বিয়ে করেন ইমরোজ আহমেদ। আমি বিষয়গুলো জানতাম না। তিনি আমার সঙ্গে বিয়ের নাটক করে সংসার করেছেন। সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন আমার সন্তানের বয়স প্রায় আড়াই বছর। কিন্তু আমার সন্তান পায়নি বাবার অধিকার। তিনি এখন আমাকে বলছেন, আমি তোকে বিয়ে করিনি। এতদিন অভিনয় করেছি মাত্র। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার সন্তানের বাবার পরিচয় চাই।’

তরুণীর বাবা আবু বাক্কার বলেন, ‘আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এসব কাজ করেছে ইমরোজ। এখন আমাকেও মহানন্দা নদীতে ডুবিয়ে মারতে চায়। আমরা এখন কোথায় যাবো।’

এ বিষয়ে জানতে ইমরোজ আহমেদ শারুজকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

সবশেষ ২০২২ সালের ৩ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ের নাটক করেন ইমরোজ আহমেদ। এক দূর সম্পর্কের মামাকে ডেকে এনে কাজি সাজিয়ে ‘বিয়ে’ করেন ওই তরুণীকে। তবে বিয়ের কোনো কাগজপত্র দেননি তিনি। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন তরুণী। বর্তমানে তার আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে। সূত্র: জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *