May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক :
আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে মাঠে দেখা যাবে দলের ইংল্যান্ড-প্রবাসী তারকা হামজা চৌধুরীকে।

আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন। তিনি বলেন, “এটা নিশ্চিত যে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে।”

তবে হামজা ঠিক কবে ঢাকায় পৌঁছাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি, বলে জানিয়েছেন ইকবাল।
বাংলাদেশ দল বর্তমানে এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করছে। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে দলটি চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *