April 7, 2026, 8:28 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, দল বলছে ‘ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলটি জানিয়েছে, এ খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো আমাদের সঙ্গেই রয়েছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে অংশ নিয়েছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য।”

একই বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর গুজব ছাড়া কিছু নয়। আমরা এমন অসত্য প্রচারণার তীব্র নিন্দা জানাই।”

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির অভ্যন্তরীণ সূত্রের বরাতে খবর প্রকাশ হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, বিষয়টি বাস্তব নয় এবং হাইকমান্ড এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *