May 23, 2026, 2:38 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর, ধর্মীয় বিদ্বেষের অভিযোগে মামলা

জেডটিভি বাংলা ডেস্ক :

ঢাকার চকবাজার থানায় সাইবার সুরক্ষা আইনভঙ্গের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা যোগ করে জামিন নামঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ সিদ্ধান্ত দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই শাহজাহান সিরাজ আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫ক ধারাটি সংযোজনের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। তবে জামিনের আবেদন পক্ষে আইনজীবীদের অনুপস্থিতিতে নামঞ্জুর করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, শ্রীশান্ত ‘উইকলি সার্ভিস ৯২৩’ নামে ছদ্মনাম ব্যবহার করে চলতি বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর, অশ্লীল এবং ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করতেন। বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থানকারী এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে এই ছদ্মনামে এমন কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করছিলেন।

অবশেষে আইডির প্রকৃত মালিক হিসেবে শ্রীশান্তকে শনাক্ত করা হয়। তার ওই মন্তব্যগুলো মুসলিম নারী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী হয়েছেন বুয়েটের নিরাপত্তা কর্মী মো. আফগান হোসেন।

মঙ্গলবার আদালতে হাজির করা শ্রীশান্তকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়, যা মঞ্জুর হলে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *