May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অতি দ্রুত জুলাই সনদ সাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ

অতি দ্রুত জুলাই সনদ সাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক,

জুলাই সনদের চূড়ান্ত খসড়া অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে তা সাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়েই জুলাই সনদ তৈরি করা হবে। তাই রাজনৈতিক দলগুলো এতে সাক্ষর করবে।

এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার সমাপ্তি করতে চায় ঐকমত্য কমিশন। শেষ বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগর বিধান, উচ্চ কক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনার কথা রয়েছে।

ইতিমধ্যে ১৩টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যে সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের, ঐকমত্য কমিশন সেখানে অনুঘটকের কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *