May 22, 2026, 11:04 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘তোমরা কি আমাকে মেরে ফেলবে’

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ক্যাসিনোকাণ্ডে বিতর্কিত ব্যবসায়ী সেলিম প্রধানকে। শুনানিকালে কাঠগড়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে সেলিম প্রধান বলেন, ‘তোমরা কি আমাকে মেরে ফেলবে? তোমরা যদি ৫০ শতাংশ সৎ থাকতে, তাহলে দেশের আজকে এই অবস্থা হতো না।’

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা সন্দেহে সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আবেদনটি মঞ্জুর করেন।

এদিন বেলা ১২টা ৫৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে সেলিম প্রধানকে এজলাসে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়ানোর পর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *