April 8, 2026, 12:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসনীয়: আইন উপদেষ্টা

বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসনীয়: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ ও সহযোগিতা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আজ সেনা সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এবং সেনা প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে— তা অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনীর পক্ষ থেকে আইনের শাসনের প্রতি যে আস্থা প্রকাশ পেয়েছে, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখি।”

দিনের শুরুতে ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়, এবং পরবর্তীতে তাদের সাব-জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “সাব-জেলে কেন রাখা হয়েছে বা কোথায় রাখা হবে— এটি সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়। তারা যথাযথ মনে করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *