April 8, 2026, 10:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক:

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণ’-এর অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদের অংশ হিসেবে, চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন।

চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, “প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টার আচরণ পুরো শিক্ষক সমাজের প্রতি অবমাননা। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।” তিনি আরও জানান, পুলিশ সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করলেও শিক্ষকদের সঙ্গে দেখা না করে শিক্ষা উপদেষ্টা অপমানজনক আচরণ করেছেন।

শিক্ষকরা তাদের দাবিতে বলেছেন:

চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

এমপিওভুক্তির লক্ষ্যে ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন।

অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদরাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।

প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।

ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

এ ঘটনায় শিক্ষক সমাজে ক্ষোভ বজায় আছে এবং দাবিগুলো দ্রুত পূরণের জন্য চাপ জোরদার করার লক্ষ্য নিয়েই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *