May 23, 2026, 1:45 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পলাতক শেখ হাসিনাসহ আসামিদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জেডটিভি বাংলা ডেস্ক :
টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গুম-খুনের মামলায় বিজ্ঞপ্তি :
এ আদেশের আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে বলা হবে। অভিযোগপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক গুম ও হত্যাকাণ্ডে এই আসামিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
পরবর্তী শুনানি ২০ নভেম্বর :
গুম সংক্রান্ত দুটি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ নভেম্বর। এর আগে সোমবার সকাল ৮টার পর তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগের (ফর্মাল চার্জ) ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *