April 7, 2026, 6:41 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রতিনিধি দলটি যমুনায় পৌঁছায়। দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম, তিনি আজ সময় দিয়েছেন। জাতীয় নির্বাচন, প্রশাসনিক প্রস্তুতি এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব।”

সূত্র জানায়, বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা, প্রশাসনের নিরপেক্ষতা ও বিরোধী দলের দাবি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বৈঠক শেষে প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *