May 23, 2026, 12:57 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঝরে পড়া শিশুদের পুনর্বাসনে ইউসেপকে সহায়তা করছে কানাডা

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের পুনর্বাসন ও মূলধারায় ফিরিয়ে আনতে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রাম (ইউসেপ)–কে সহায়তা দিচ্ছে কানাডা। এই সহায়তার মাধ্যমে শিশু ও তরুণদের সাধারণ ও কারিগরি শিক্ষা প্রদানের পাশাপাশি কর্মদক্ষতা উন্নয়নে কাজ করছে ইউসেপ। এই বিষয়ে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সাক্ষাতে তিনি ইউসেপের উদ্যোগকে “অনুপ্রেরণাদায়ক” বলে অভিহিত করেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক বার্তায় ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগে শুধু শিশুদের পুনর্বাসনই নয়, তাদের পরিবার ও সম্প্রদায়কেও সম্পৃক্ত করা হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যরা সন্তানদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। ইউসেপ বাংলাদেশ সরকার ছাড়াও বিভিন্ন নিয়োগকর্তা, প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে, যাতে এই উদ্যোগগুলো টেকসই ও প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী হয়।

প্রতিষ্ঠানটি জাতিসংঘের ‘কাউকে পেছনে ফেলে নয়’ (Leave No One Behind) অভিযানের চেতনাকে বাস্তবায়নের মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিকে আরও জোরদার করার লক্ষ্যে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *