May 23, 2026, 6:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই” — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সব ধর্ম, মত ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০ জন নেতা-কর্মীর দলটিতে যোগদানের সময় তিনি এ কথা বলেন। যোগদানকারীদের নেতৃত্বে ছিলেন সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহা।

“বিভাজনে নয়, আমরা ঐক্যে বিশ্বাস করি”
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই। সব ধর্ম, মত ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই বিএনপির রাজনৈতিক দর্শন।” তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া ২০১৬ সালেই ‘রেইনবো স্টেট’-এর ধারণা তুলে ধরেছিলেন, যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হবে, থাকবে সমান মর্যাদা ও অংশগ্রহণ।

“দেশে বিভাজনের রাজনীতি চলছে” বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে, সমাজে বিভাজন ও ভুল বোঝাবুঝি তৈরি করেছে। তিনি বলেন: “মানুষ প্রতিহিংসার রাজনীতি চায় না, মানুষ চায় ঐক্যের রাজনীতি। কিন্তু বিভিন্ন গোষ্ঠী ও বিদেশি শক্তি মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।” “২০২৪ নতুন সুযোগ এনে দিয়েছে” মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ঠিক তেমনই ২০২৪ সালে নতুনভাবে বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। আমরা চাই সবাই মিলে, সব সম্প্রদায় একসঙ্গে থেকে সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে।” সংখ্যালঘুদের পাশে থাকার অঙ্গীকার সাম্প্রতিক নানা হামলা ও ভয়ভীতির প্রসঙ্গে তিনি বলেন, “সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপি অতীতেও তাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *