May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দেশের মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না

দেশের মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ পিআর (প্রতিনিধি আনুপাতিক নির্বাচন) বুঝে না, দলের নেতৃত্বও পুরোপুরি তা বোঝে না। তিনি প্রশ্ন তুলেছেন, যারা এখন পিআর নিয়ে প্রচারণা চালাচ্ছেন, তারা দুই বা পাঁচ বছর আগে কেন এ নিয়ে কোনো কথা বলেননি।

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলম-এর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিজভী বলেন,

“জানতে হবে, জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে। আপনি ভোটের সময় যে প্রার্থীকে চিনেননি, হঠাৎ দেখলেন অন্য একজন প্রার্থী—এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং বিভ্রান্তি সৃষ্টি করে। পিআর কখনও জনগণ মেনে নেবে না।”

রিজভী আরও উল্লেখ করেন, নির্বাচন মানেই সরাসরি গণতন্ত্র নয়, বরং এটি গণতন্ত্রের ‘জ্বালানি’। তিনি ব্যাখ্যা করেন, “গাড়িতে চাকা, ইঞ্জিন সব থাকলেও জ্বালানি ছাড়া গাড়ি চলে না। ঠিক একইভাবে নির্বাচন গণতন্ত্রকে সচল রাখে।”

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়ছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *