May 23, 2026, 12:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুষ্টিয়ায় ঘুমন্ত ভ্যানচালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ঘুমন্ত ভ্যানচালককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে শনিবার রাতে এক ভ্যানচালককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোশারফ হোসেন মুসা (৫৫), তিনি মৃত আকবর মন্ডলের ছেলে। পুলিশ জানায়, মুসা পেশায় ভ্যানচালক ছিলেন এবং ঘটনার সময় নিজের বসতঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের মেয়ে শিখা বলেন, “ভ্যানচুরির জন্য কেউ কখনো এমন নির্মমভাবে আমাদের বাবাকে হত্যা করতে পারবে না। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহে বুকে হাঁসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, “শুধু ভ্যানচুরির জন্য এমন নির্মম হত্যাকাণ্ডের সম্ভাবনা কম। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়রা উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *