May 23, 2026, 1:13 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

২৪০ দিন পর ফিরেই ব্যর্থ সৌম্য, আউট মাত্র ৪ রানে

ক্রীড়া প্রতিবেদক :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে দলে ফিরেছিলেন সৌম্য সরকার। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭৩ রানের ইনিংস খেলার পর প্রায় ৮ মাস ছিলেন দলের বাইরে। অবশেষে ২৪০ দিন পর ফিরেও বাজে শুরুর হতাশা উপহার দিলেন এই বাঁহাতি ওপেনার। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন সৌম্য। ওপেনিংয়ে বাংলাদেশের দুর্দশার প্রেক্ষিতে তাকে ফিরিয়ে আনলেও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি তার ব্যাটে।
চলতি বছর এখনো পর্যন্ত ৯ ওয়ানডে ইনিংসে বাংলাদেশের কোনো ওপেনিং জুটিই পঞ্চাশ ছুঁতে পারেনি। এমনকি ৬ বার প্রথম উইকেট পড়ে গেছে ২০ রানের আগেই। এই পরিস্থিতিতে বড় ইনিংসের খোঁজে সৌম্যকে ফেরানো হয়েছিল।
ম্যাচে শুরুতে একটি দৃষ্টিনন্দন চার মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। কিন্তু এরপরই ছন্দপতন। জেডেন সিলসের অফস্টাম্পের বাইরের বল কভার দিয়ে তুলে মারতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে দেন ক্যাচ— বল জমা পড়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা চেসের হাতে।
ফলাফল— ৪ রানেই থামে তার ইনিংস। বাংলাদেশ তখন মাত্র ৮ রানে হারায় দুই ওপেনারকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *