May 22, 2026, 11:06 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জুলাই জাগরণে কুড়িগ্রামে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন

জুলাই জাগরণে কুড়িগ্রামে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জুলাইয়ের চেতনাকে জাগ্রত করে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে সকল পেশা শ্রেণির মানুষের উপস্থিতিতে বিভিন্ন সড়ক, বসার স্থান ও স্থাপনা পরিস্কার কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার ২৯ দুপুরে জেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কোদাল, বেলচা বালতি ও ঝাড়ু হাতে পরিস্কার পরিছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ফিজারুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার ক্রীড়া সংগঠক মোঃ আজিজুল হকসহ অনান্যরা।

জেলা বিএনপি’র সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার ক্রীড়া সংগঠক মোঃ আজিজুল হক বলেন,পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা উদ্যোগ নিয়েছি যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।

পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই কর্মসূচির মাধ্যমে শুধু শহর পরিস্কার নয়, বরং পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে চাই।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ফিজারুল ইসলাম বলেন, আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচী। এতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক, স্থাপনা, স্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।

পাশাপাশি পলিথিনের ব্যবহার বন্ধে সকলকে আহ্বান জানানো হবে। পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *