May 23, 2026, 1:07 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের দলকে পাকিস্তানের সঙ্গে হওয়ার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রত্যাহার করেছে।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজ আয়োজনের কথা ছিল। নিহত ক্রিকেটাররা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য বিশাল ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছি।”

এবার আফগানিস্তান পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের সীমান্তে সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকির কারণে এটি আর সম্ভব হচ্ছে না।

সাম্প্রতিক দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সীমান্তে সংঘর্ষ ও পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সিরিজ আয়োজন হলেও আফগানিস্তান নিরাপত্তার কারণে অংশ নিতে পারছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইএসপিএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *