April 8, 2026, 7:16 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক,

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবেশীদের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় পড়ে মাথায় আঘাত পেয়ে আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক। নিহত খালেক ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে মাছ ধরেন তারই বোন সেলিনা আঞ্জুয়ারা। বিষয়টি নিয়ে আনোয়ার ক্ষুব্ধ হয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটি করেন।
রাত ১১টার দিকে আনোয়ার তার বন্ধুসহ প্রতিবেশী নুর ইসলাম ও সেলিনা আঞ্জুয়ারার বাড়ির উঠানে গিয়ে ঝগড়ায় জড়ান।

একপর্যায়ে বৃদ্ধ আব্দুল খালেক ঝগড়া থামাতে এগিয়ে গেলে নুর ইসলাম ও তার স্ত্রী তাকে ধাক্কা দেন।
ধাক্কায় পড়ে গিয়ে খালেকের মাথা পাশের বাঁশের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি নিয়ামুল হক বলেন, “প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মতে, বৃদ্ধ খালেক শান্ত প্রকৃতির মানুষ ছিলেন—সব সময়ই এলাকায় বিবাদ মেটাতে এগিয়ে যেতেন। কিন্তু সেই শান্তির মধ্যস্থতাই এবার হয়ে গেল তাঁর জীবনের শেষ প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *