April 8, 2026, 7:07 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দুর্নীতির অভিযোগে সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম এবং তার স্ত্রী সুমা ইসলাম-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কী অভিযোগ?
দুদকের আবেদনে বলা হয়, সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, এবং নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার–সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালেই তিনি ও তার স্ত্রী বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে ‍বিশ্বস্ত সূত্রে জানা যায়।
আদালতের সিদ্ধান্ত:
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আদালতে একটি আবেদন দাখিল করেন যাতে শাহীনুল ও তার স্ত্রীর বিদেশ গমন স্থগিত রাখার অনুরোধ জানানো হয় । আদালত সেই আবেদনে সাড়া দিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
প্রসঙ্গত, বিএফআইইউ হল এমন একটি প্রতিষ্ঠান যা দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবৈধ লেনদেন ও অর্থ পাচার ঠেকাতে নজরদারি করে। অথচ সেই সংস্থার সাবেক প্রধানের বিরুদ্ধেই এখন এই ধরনের অভিযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *