April 8, 2026, 7:16 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাভার ও গৌরীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির উদ্যোগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সাভার এবং গৌরীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬০০ মিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে ওমরপুর ও রাজফুলবাড়িয়ায় দুইটি শিল্পকারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে আনুমানিক ৪৫০ মিটার অবৈধ বিতরণ লাইন এবং ৭০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উত্তরণ ফ্যাশন এবং মুবতাদি গার্মেন্টস নামক দুইটি শিল্পপ্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং সোর্স পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এছাড়া, গৌরীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে দাউদকান্দি, কুমিল্লার ভূলিরপাড়, বাগানবাড়ি, গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি অবৈধ এবং চারটি অতিরিক্তসহ মোট আটটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *