May 23, 2026, 12:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির মামলা : ৩৩ গুণ বেশি দামে পণ্য কিনে আত্মসাৎ ২ কোটি ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:
বাজারমূল্যের চেয়ে ৩৩ গুণ বেশি দামে পণ্য ক্রয় করে বাংলাদেশ রেলওয়ের ১৮ জন সাবেক কর্মকর্তা প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসন।

কারা অভিযুক্ত?
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রেলওয়ের দুই সাবেক মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পদে থাকা ১৮ জন সাবেক কর্মকর্তা। তাদের মধ্যে উল্লেখযোগ্য: খোন্দকার শহিদুল ইসলাম (সাবেক জিএম),মজিবুর রহমান (সাবেক জিএম, পশ্চিম),খায়রুল আলম (সাবেক সিওসি, পশ্চিম),বেলাল হোসেন সরকার (সাবেক সিওসি),শরিফুল ইসলাম, মোছা. হাসিনা খাতুন, শ্যামলী রাণী রায়সহ আরও অনেকে

কীভাবে হয়েছে দুর্নীতি?
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়কালে ১৭ প্রকার দপ্তর সামগ্রী কেনার ক্ষেত্রে প্রকৃত বাজারদর যাচাই না করে৩৩ গুণ পর্যন্ত বেশি মূল্যে দর নির্ধারণ করে পণ্য কেনা হয় পণ্য মূল্যায়ন কমিটি, অনুমোদনকারী কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে এ অর্থ আত্মসাৎ করা হয়, মোট আত্মসাৎকৃত অর্থ: ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা
কোন আইনে মামলা?
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বলা হয়েছে: দণ্ডবিধির ধারা: ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা
দুদক জানিয়েছে, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *