May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, নতুন রেকর্ড ২ লাখ ১৬ হাজার টাকা ভরিতে

অনলাইন ডেস্ক :

দেশের স্বর্ণের বাজারে ফের রেকর্ড মূল্যবৃদ্ধি। বুধবার (১৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি):২২ ক্যারেট – ২,১৬,৩৩২ টাকা,২১ ক্যারেট – ২,০৬,৪৯৯ টাকা,১৮ ক্যারেট – ১,৭৭,০০১ টাকা,সনাতন পদ্ধতি – ১,৪৭,৩৫১ টাকা, মূল্যর সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
গতবারের রেকর্ডও ভাঙল:
সর্বশেষ ১৩ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেট ভরিপ্রতি করা হয়েছিল ২,১৩,৭১৯ টাকা। চলতি বছর এটি ছিল সবচেয়ে বেশি দাম—যা এবার ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের হিসাব (১৫ অক্টোবর পর্যন্ত): মোট সমন্বয়: ৬৫ বার,দাম বাড়ানো হয়েছে: ৪৭ বার,দাম কমানো হয়েছে: ১৮ বার (তুলনায় ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।)
রুপার বাজার: স্থির
স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে নেই কোনো হেরফের। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রুপা।
রুপার দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট – ৬,২০৫ টাকা,২১ ক্যারেট – ৫,৯১৪ টাকা,১৮ ক্যারেট – ৫,০৭৪ টাকা
সনাতন পদ্ধতি – ৩,৮০২ টাকা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি, আমদানি ব্যয় ও মুদ্রাবাজারে অস্থিরতার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়ে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *