April 15, 2026, 8:28 pm
Headline :
মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধি,

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও রেল বিভাগ জানায়, রাজধানী ঢাকা থেকে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নামিয়ে ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশ করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তারা বলেন, লালমনি এক্সপ্রেসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রী থাকলেও তারা নিরাপদে আছেন।

দুর্ঘটনার পর থেকে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেন ঘটনাস্থলে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনার পরপরই রেল বিভাগের উদ্ধারকারী দল লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করেছে।

রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, উদ্ধারকাজ চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *