April 8, 2026, 3:03 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘মার্চ টু সচিবালয়’: দাবিতে অটল এমপিওভুক্ত শিক্ষকরা

‘মার্চ টু সচিবালয়’: দাবিতে অটল এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক :

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবি আদায়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) আন্দোলনের তৃতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা এই ঘোষণা দেন। আন্দোলনকারীদের দাবি—সোমবার রাতের মধ্যে সরকার দাবি না মানলে মঙ্গলবার সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে তারা বাধ্য হবেন। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, “শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। মঙ্গলবার দুপুরে আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব।”

তিন দফা দাবির মধ্যে রয়েছে—বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতার সমতা।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগ করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তারা হুঁশিয়ার করে বলেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে ‘মার্চ টু যমুনা’র মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে সারাদেশেই সমর্থন জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *