April 8, 2026, 3:20 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আসামিকে যেখানে রাখতে বলবে আদালত, সেখানেই রাখা হবে— চিফ প্রসিকিউটর

আসামিকে যেখানে রাখতে বলবে আদালত, সেখানেই রাখা হবে— চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশেই আসামিকে কোথায় রাখা হবে তা নির্ধারিত হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে সরকার ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

চিফ প্রসিকিউটর বলেন, “কোনো জায়গাকে সাব-জেল বা অস্থায়ী কারাগার ঘোষণা করার ক্ষমতা সরকারের রয়েছে। কোন স্থাপনাকে জেল ঘোষণা করবে বা প্রিজন অথরিটির আওতায় আনবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এটি আমাদের বিবেচনার বিষয় নয়।”

তিনি আরও বলেন, “আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আইনশৃঙ্খলা বাহিনী তা তামিল করবে এবং আসামিকে আদালতে হাজির করবে। এরপর আদালত যেখানেই পাঠানোর নির্দেশ দেবেন—সেটাই হবে বৈধ কারাগার। সংবিধান, আইসিটি আইন এবং সিআরপিসি অনুযায়ী, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে আনতে হবে।”

এ সময় তিনি স্পষ্ট করেন, “আসামিকে কোথায় রাখা হবে, তা নির্ধারণ আদালতের বিষয়। আমাদের কাজ হচ্ছে আইনের বিধান অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা।”

এর আগে, রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’ কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামিদের ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুই মামলার আসামিদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক কর্মকর্তা। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ইতিমধ্যে জানিয়েছেন, ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *