May 23, 2026, 5:18 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয়বাদী জিয়া সৈনিক দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দের পাশাপাশি মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএস রুবেল। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহম্মেদ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক হামিদুল, প্রচার সম্পাদক এ কে আজাদ, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন ও জামাল উদ্দিন হাওলাদার, সহ-সংগঠনিক সম্পাদক এস এম আসাদ ও এডভোকেট ফারহান, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এছাড়াও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম খান, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক ইফতি আহমেদ শাহীন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ঢাকা উত্তর মহানগর আহবায়ক মুস্তাক আহমেদ মানিক, সদস্য সচিব মোঃ মহাসিনসহ ঢাকা মহানগর ও জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিম মোল্লাসহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতারা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *