April 7, 2026, 3:25 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করার সময় ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে।

সকাল ১০টা ৪০ থেকে ১১টার মধ্যে সংঘটিত ঘটনায় ২০২২–২৩ শিক্ষাবর্ষের ফরহাদ রেজা শিক্ষককে ‘দালাল’ বলে মন্তব্য করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন শিক্ষক তাকে ধরে কমনরুমে আটক করেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘিরে তাকে ছাড়িয়ে আনে। কলেজ প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরে শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী পদযাত্রায় অংশ নেন।

সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা ও নিরাপত্তা:

পদযাত্রা কর্মসূচি সকাল সোয়া ১১টার দিকে নীলক্ষেত থেকে শুরু হয়। শিক্ষার্থীরা জানান, সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা অনিশ্চয়তায় রয়েছেন। এক শিক্ষার্থী বলেন, “আর কোনো কালক্ষেপণ চাই না। অংশীজনদের মতামলের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।”

চলতি বছরের ২৬ মার্চ সরকার সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নির্ধারণ করা হয়েছে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের সমন্বয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে আজ পদযাত্রা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *