May 23, 2026, 10:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জুলাই গণহত্যা মামলায় হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে যুক্তিতর্ক চলছে

জুলাই গণহত্যা মামলায় হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়েছে।

আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর যুক্ত থাকেন।

গতকাল রোববারও রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করেছিলেন। সেই সময়ে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের শাসনামলের ইতিহাস তুলে ধরেন এবং গুম-খুনসহ মানবতাবিরোধী ঘটনার বর্ণনা দেন। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এসব বিবরণ মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে ৮ অক্টোবর তৃতীয় দিনের মতো জেরা করা হয়। এর আগে ৬ ও ৭ অক্টোবর জেরার কার্যক্রম শুরু হয়। মোট ২৮ কার্যদিবসের মধ্যে ৫৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আলমগীর তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ৫০টিরও বেশি জেলায় মারণাস্থ ব্যবহার করা হয়েছে।

মামলার পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক চলবে এবং আদালত তার ভিত্তিতে রায় ঘোষণার প্রস্তুতি নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *