April 8, 2026, 5:18 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এক প্রেমিকাকে কেন্দ্র করে ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৭

এক প্রেমিকাকে কেন্দ্র করে ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরে এক প্রেমিকাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) গভীর রাত পর্যন্ত পৌর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক কলেজছাত্রীকে কেন্দ্র করে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও ছাত্রদল কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ভ্যানচালকসহ অন্তত সাতজন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, এর মধ্যে রমজান আলী নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি জানান,

“সংঘর্ষের সময় আমি মোবাইলে ভিডিও ধারণ করছিলাম। তখন যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে মোবাইল ও আইডি কার্ড কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।”

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, “ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, “এক কলেজছাত্রীকে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।” পুলিশ জানায়, ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে, যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *