May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা একসময় রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১২ অক্টোবর) রাত ১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে সামান্য বাগ্‌বিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমসহ কয়েকজন ছাত্রনেতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান,

“ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। এরপর সেটি দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষে আহতের কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *