May 23, 2026, 12:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পুলিশের স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ, অতঃপর

পুলিশের স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ, অতঃপর

নিজস্ব প্রতিবেদক,

পটুয়াখালীর বাউফলে পুলিশ দেখে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় পুলিশের স্পিডবোড দেখে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান নিখোঁজ হন। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় দরজি।

ট্রলারচালক মো. রাকিবের (৩৫) ভাষ্যমতে, (১১ অক্টোবর) শনিবার সন্ধ্যার দিকে তাঁরা চারজন নদী থেকে ইলিশ মাছ কিনে ট্রলারে করে ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পুলিশের স্পিডবোড আসতে দেখে রাসেল নদীতে ঝাঁপ দেন। অন্য দুজন লাফ দিয়ে পাশের খেয়া পারাপারের ট্রলারে ওঠেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু রাসেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পুলিশের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে তিন জেলেকে আটক করেছিল। উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ সদস্য স্পিডবোটে করে ওই তিনজনকে ফাঁড়িতে পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *