May 23, 2026, 12:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে অমানবিক এক ঘটনা ঘটেছে—বাধা দেওয়া হয় মায়ের লাশ দাফনে।

বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জের মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫)। পরদিন সকালে তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়িতে আনা হয়।

কিন্তু দাফনের আগ মুহূর্তে দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে, বাধা দেওয়া হয় মায়ের দাফনেও।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়দের বহু চেষ্টার পরও দাফন সম্ভব না হলে খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

তিনি দুই পক্ষকে বোঝান ও সমঝোতায় আনেন। অবশেষে ঘটনার ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ২টায় সম্পন্ন হয় আমেনা বেগমের দাফন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল, যা এমন অমানবিক পরিস্থিতি তৈরি করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *