May 23, 2026, 4:36 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করার আহ্বান জামায়াতের

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বিএনপির অস্পষ্ট অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপিকে এখনই পরিষ্কার জানাতে হবে—তারা আসলে সংস্কার চায় কি না।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “বিএনপি একদিকে সংস্কারের কথা বলছে, আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে। তার মানে তারা সংস্কার মানছে না। এখনই এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।”

ঐকমত্য প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না তা বোঝা যাবে না। তাই আগে গণভোট হওয়া জরুরি। যদি কোনো কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়, তাহলে গণভোটও প্রভাবিত হবে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অনেকেই তা মেনে নিতে পারছেন না। জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করা উচিত।”

নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাতে কোনো বাধা থাকবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *