May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সন্তান নিতে বললে থাপ্পড় দেব’—কেন বললেন অভিনেত্রী আমিনা মালিক

 বিনোদন ডেস্ক :


পাকিস্তানি অভিনেত্রী ও টিভি হোস্ট আমিনা মালিক সম্প্রতি সামা টিভির ‘সুবাহ কা সামা’ মর্নিং শো-তে আবেগঘন এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি জানান, একাধিক গর্ভপাত তার জীবনে গভীর মানসিক আঘাত তৈরি করেছে। সাত ও পাঁচ মাসের দুই মৃত সন্তান প্রসব এবং ২০২০ সালে আরেকটি গর্ভপাতের ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দেয়।

“এই কষ্টের পর আমি সিদ্ধান্ত নিই, আর কোনো সন্তান নেব না। এখন যদি কেউ আমাকে সন্তান নেওয়ার পরামর্শ দেয়, আমি তাকে থাপ্পড় দেব,” বলেন আমিনা।

তিনি আরও জানান, তার দুই কন্যা রয়েছে এবং তাদের তিনি অত্যন্ত যত্নে বড় করছেন। প্রসেসড খাবার থেকে দূরে রেখে অতিথিদেরও বাড়ির তৈরি খাবার খাওয়াতে বলেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্ক করে অভিনেত্রী বলেন, “একা ভুগবেন না। পেশাদার পরামর্শ নিন, বন্ধু বা আত্মীয়ের ওপর পুরোপুরি নির্ভর করা সব সময় যথেষ্ট নয়।”

শুধু অভিনয় নয়, ভবিষ্যতে রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সহকর্মী অভিনেত্রীদের জন্য প্রযোজকদের কাছ থেকে আরও সহানুভূতিশীল ও পরিবারবান্ধব কাজের পরিবেশ চেয়েছেন।

আমিনা মালিক দীর্ঘ ক্যারিয়ারে মায়ি রি, খাস, বেবাক, এবং সাম্প্রতিক হিট সিরিজ শের–এ অভিনয়ের জন্য প্রশংসিত হন। ২০ বছর বয়সে বিয়ে করে দুই কন্যার মা হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *