July 8, 2026, 2:34 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

 স্পোর্টস ডেস্ক :

মুখোমুখি দেখা, সাম্প্রতিক পারফর্ম কিংবা শক্তিমত্তা—সব বিভাগে আফগানিস্তানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তবে এ বছরের ওয়ানডের পরিসংখ্যান অবশ্য ভিন্ন কথা বলছে। ৬ ম্যাচের একটিতে মাত্র জিতেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে সবশেষ সিরিজও খোয়া গেছে। তাই সতর্ক মেহেদী হাসান মিরাজের দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ আবুধাবিতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ। আগের সিরিজ জেতায় ফুরফুরে মেজাজে টাইগাররা। ছোট ফরম্যাটে হোয়াইটওয়াশের বদলা পঞ্চাশ ওভারের সিরিজে নিতে মরিয়া আফগানিস্তান।

ওয়ানডেতে তাই সেরা দল নিয়েই নামবে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ছন্দে আছেন। ওপেনিংয়ে অভিষেক হয়ে যেতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টি দলে না থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন এবার দৃশ্যপটে। মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, শামমি হোসেন, জাকের আলী ও নুরুল হাসানের মধ্যে একজন একাদশের বাইরে থাকবেন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বাংলাদেশ আজ তিন স্পিনার খেলালে সুযোগ পাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। তিন পেসার খেলালে বাদ পড়তে পারেন রিশাদ। 

আবুধাবিতে শেষ পাঁচটি ডে-নাইট ওয়ানডের চারটিতেই জিতেছে আগে ব্যাট করা দল। বাংলাদেশের মতো আফগানিস্তানও তাই ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার আজমতউল্লাহ গুরবাজ। বোলিংয়ে ভরসা দুই অভিজ্ঞ স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী। বাকিরা নতুন। প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে আফগানরা। এটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান/মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি/নুরুল হাসান, শামীম হেসেন, রিশাদ হোসেন/তানজিম হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *