May 23, 2026, 11:31 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পাঁচ বছরের শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন বাবা!

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবার হাতে প্রাণ হারাল পাঁচ বছরের শিশু ফারিহা সুলতানা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদকাসক্ত ফারুক হোসেন কোনো বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের মেয়েকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং পরে পুকুরে ফেলে দেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান বলেন, হত্যার পর ফারুক দা হাতে ঘরের ভেতর অবস্থান করছিলেন। ভয়াবহ পরিস্থিতিতে কেউ ঘরে প্রবেশের সাহস পায়নি। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে ফারুককে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা ঘাতককে আটক করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *