May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিদেশি শক্তির ভরসায় ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার

বিদেশি শক্তির ভরসায় ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

বিদেশি কোনো শক্তির সহায়তায় নয়, বরং জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াতের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ বাড়লেও আমরা বিদেশি কোনো শক্তির আশ্রয়ে বিশ্বাসী নই। দেশের জনগণই আমাদের মূল শক্তি।”

তিনি জানান, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। জামায়াত আমির জানিয়েছেন, সব রাজনৈতিক দল নির্বাচনী ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

বৈঠকে আন্তর্জাতিক মানবিক ইস্যুতেও আলোচনা হয়। গোলাম পরওয়ার বলেন, “আমির সাহেব ফিলিস্তিনের প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ভূমিকারও প্রশংসা জানানো হয়েছে।”

জামায়াত নেতারা জানান, বৈঠকটি ছিল পারস্পরিক মতবিনিময় ও মানবিক ইস্যুগুলোতে যৌথ অবস্থান শক্ত করার একটি কূটনৈতিক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *