April 8, 2026, 3:28 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার জামগড়ায় পলমল গ্রুপের আওতাধীন আয়েশা গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত এই পোশাক কারখানায় হঠাৎ আগুন লাগে।

খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও ডিইপিজেডের আরও তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানিয়েছেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতায় কারখানার ভেতরের বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *